শান্তর কাঁধেই আস্থা রাখল বিসিবি

০১ নভেম্বর ২০২৫, ০৬:১৭ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

আগামী ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তই টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালে প্রথমবার টেস্ট দলের নেতৃত্ব পাওয়া শান্ত এখন পর্যন্ত ১৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে দল ধারাবাহিক উন্নতি ও প্রতিযোগিতামূলক মানসিকতার পরিচয় দিয়েছে।
 
বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, টেস্ট ক্রিকেটে অসাধারণ ধৈর্য, দায়িত্ববোধ ও খেলায় গভীর উপলব্ধি দেখিয়েছে শান্ত। তার নেতৃত্বে দলের ভেতর আত্মবিশ্বাস ও উন্নতির ধারা স্পষ্ট। আমরা বিশ্বাস করি, নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখলে বাংলাদেশের টেস্ট ক্রিকেট আরও এগিয়ে যাবে।

অধিনায়ক হিসেবে আস্থা রাখায় কৃতজ্ঞতা জানিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। বোর্ড আমার প্রতি যে বিশ্বাস দেখিয়েছে, তার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, আমাদের দলে বিপুল সম্ভাবনা ও প্রতিভা রয়েছে, সামনে আমাদের জন্য উত্তেজনাপূর্ণ মৌসুম অপেক্ষা করছে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ দিয়েই নতুন চক্রে গুরুত্বপূর্ণ সময়ের সূচনা হবে।

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬