নিজের উইকেট 'উপহার' দিলেন শান্ত

২১ অক্টোবর ২০২৫, ০২:৫৭ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৩:০০ PM
ব্যাটিংয়ে শান্ত

ব্যাটিংয়ে শান্ত © টিডিসি ফটো

জোড়া উইকেট হারানোর পর একপ্রান্ত আগলে রেখে দেখেশুনেই খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ইনিংসের ১৮তম ওভারে তিনিও রীতিমতো আত্মহত্যাই করলেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ৩ হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৮ রান। সৌম্যর সঙ্গে উইকেটে আছেন অঙ্কন।

নতুন বোলার আলিক অ্যাথানাজকে সামনে পেয়ে বড় শট খেলতে চেয়েছিলেন শান্ত। শর্ট লেন্থের টার্নিং বলটিকে মিড অনের ওপর দিয়ে তুলে দিয়েছিলেন, কিন্তু ঠিক মতো টাইমিং হয়নি। বল ওঠে গিয়ে কিংয়ের হাতে সহজ ক্যাচে পরিণত হয়।২১ বলে ২ চারে ১৫ রানে ফিরলেন শান্ত।

আরও পড়ুন : মোতির ফাঁদে পা দিয়ে আউট হৃদয়

অবশ্য, আউট হওয়ার পর শান্ত কিছু সময় উইকেটে দাঁড়িয়ে থাকেন অবিশ্বাসে মাথায় হাত দিয়ে, যেন বিশ্বাসই করতে পারছিলেন না, এমন শট তিনি খেলেছেন! অ্যাথানাজও নিজের মুখ ঢেকে ফেললেন দুই হাতে, এমনভাবে উইকেট উপহার পেয়ে যাবেন, তা হয়তো কল্পনাও করেননি। ওয়ানডে ক্যারিয়ারে তার প্রথম আন্তর্জাতিক উইকেট এটি।

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
গাকৃবিতে শিল্প-সহযোগিতা ও ক্যারিয়ার গঠনে দিনব্যাপী সেমিনার
  • ০২ নভেম্বর ২০২৬
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950