নতুন দায়িত্বে শান্ত-মিরাজরা

২৭ অক্টোবর ২০২৫, ০৮:০৪ PM
শান্ত-মিরাজ

শান্ত-মিরাজ © সংগৃহীত

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন কমিটির প্রথম সভা শনিবার (২৬ অক্টোবর)  অনুষ্ঠিত হয়েছে।

অনলাইনে অনুষ্ঠিত এই সভায় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও সহ-সভাপতি নুরুল হাসান সোহান উপস্থিত ছিলেন। এছাড়া কোয়াবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান মিরাজ, রুমানা আহমেদ, ইমরুল কায়েস, ইরফান শুক্কুর ও আকবর আলি উপস্থিত ছিলেন।

সভায় সারা দেশে খেলোয়াড়দের কল্যাণে তহবিল সংগ্রহের জন্য কমিটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন কোয়াব সভাপতি মিথুন।

তিনি বলেন, “কোয়াবকে অবশ্যই বাংলাদেশের সব পুরুষ ও নারী ক্রিকেটারের আস্থা অর্জন করতে হবে। কোয়াবের সর্বপ্রথম অগ্রাধিকার আমাদের ক্রিকেটাররা। আমরা আমাদের ব্যস্ত সূচি থেকে ক্রিকেটারদের সাহায্য করা ও কোয়াবকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সময় বের করব।” 

বৈঠকে কমিটির সব সদস্যের ওপর সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। একইসঙ্গে এই সভায় খ্যাতিমান কর্পোরেট ব্যক্তিত্ব শেহজাদ মুনিম ও সাংবাদিক মোহাম্মদ ইসামকে কমিটির উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়।

প্রশাসন: শামসুর রহমান শুভ

অর্থ কমিটি: ইরফান শুক্কর

প্রাক্তন খেলোয়াড় কমিটি: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ

বর্তমান পুরুষ খেলোয়াড় কমিটি: আকবর আলী এবং নাজমুল হোসেন শান্ত

বর্তমান নারী খেলোয়াড় কমিটি: রুমানা আহমেদ

তহবিল সংগ্রহ কমিটি: মেহেদী হাসান মিরাজ এবং ইমরুল কায়েস

মিডিয়া এবং যোগাযোগ কমিটি: নুরুল হাসান সোহান

ইভেন্ট কমিটি: মোহাম্মদ মিঠুন ও মুমিনুল হক

র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9