বিপুল ভোটে কোয়াবের নতুন সভাপতি মিঠুন

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ PM
মোহাম্মদ মিঠুন

মোহাম্মদ মিঠুন © সংগৃহীত

দেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন। বিপুল ভোটে জয়লাভ করেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সেলিম শাহেদ।

সভাপতি পদে মিঠুন ১৫৪ ভোট পেয়েছেন। অন্যদিকে সেলিম শাহেদ পেয়েছেন ৩৪ ভোট। ১২০ ভোটের ব্যবধানে জিতেছেন মিঠুন। 

এর আগে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে কোয়াবের ভোটগ্রহণ। 

কোয়াব নির্বাচনের পদ সংখ্যা ১১টি। এর মধ্যে ১০ পদেই একক প্রার্থী থাকায় হয়নি ভোট। কেবল সভাপতির পদের লড়াই বাঁচিয়ে রেখেছিল নির্বাচন। তবে সভাপতি পদেও নির্বাচন হতো না, সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ কেবল স্রেফ অটো পাস তকমা সরাতে এই পদে দাঁড়িয়েছেন।

এর আগে, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ (সিনিয়র সহ-সভাপতি), নুরুল হাসান সোহান (সহ-সভাপতি), নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান মিরাজ, রুমানা আহমেদ, খালেদ মাসুদ পাইলট, ইমরুল কায়েস, ইরফান সুক্কুর এবং আকবর আলী (নির্বাহী সদস্য) সবাই নিজ নিজ বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে রাজধানীর একটি স্কুলের নাম
  • ২২ সেপ্টেম্বর ২০২৬