ধর্ষণে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থীকে বহিষ্কার

২২ অক্টোবর ২০২৫, ০১:৫৪ AM , আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০২:০০ AM
শ্রীশান্ত রায়

শ্রীশান্ত রায় © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী শ্রীশান্তকে ধর্ষণের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ রয়েছে, শ্রীশান্ত এক মুসলিম ছাত্রীকে ধর্ষণ করার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে গর্বের সঙ্গে প্রকাশ করেন।

এ ঘটনায় মঙ্গবার রাত ১১টার দিকে বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

আন্দোলনের তোপের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ মঙ্গলবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে শ্রীশান্তকে সাময়িক বহিষ্কারের ঘোষণা দেন।

অধ্যাপক এ কে এম মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল (বুধবার) উপাচার্যের সঙ্গে বৈঠক করে অভিযুক্ত শিক্ষার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, শ্রীশান্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬