৮ নভেম্বর থেকে আইরিশ সিরিজের প্রস্তুতি শুরু বাংলাদেশের

০১ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ PM
বিসিবি ও আইরিশ লোগো

বিসিবি ও আইরিশ লোগো © সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য আগামী ৮ নভেম্বর থেকে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। অবশ্য, তাইজুল ইসলাম ছাড়া টেস্ট দলের অন্যান্য খেলোয়াড়রা চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে খেলছেন। এছাড়া আইরিশ সিরিজের আগে কিছুদিন সময় পাবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে খেলা টেস্ট ক্রিকেটাররা। 

চলতি বছর এখন পর্যন্ত ৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলেছিল টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ করলেও লঙ্কানদের কাছে ১-০ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। 

আগামী ১১ নভেম্বর থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে লাল-সবুজেরা। এরপর ১৯ নভেম্বর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামলে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার নজির গড়বেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত দেশের হয়ে ৯৮টি টেস্ট খেলেছেন তিনি। মুশির শততম টেস্ট উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬