জিতেই বাবা হারানোর খবর পেলেন লঙ্কান স্পিনার ভেল্লালাগে

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ AM
শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচ

শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচ © সংগৃহীত

আবুধাবিতে এশিয়া কাপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি লড়াই চলছিল। তবে মাঠের লড়াইয়ের মাঝে শ্রীলঙ্কার স্পিনার দুনিথ ভেল্লালাগের জন্য আসে এক হৃদয় বিদারক সংবাদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ম্যাচ শেষ হওয়ার পর জানা যায়, তার বাবা সুরাঙ্গা ভেল্লালাগে কলম্বোতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ভেল্লালাগে ম্যাচে বল হাতে উল্লেখযোগ্য পারফরম্যান্স করলেও শেষ ওভারে মোহাম্মদ নবীর চাপ সামলাতে পারেননি। শ্রীলঙ্কার জয় নিশ্চিত হলেও ব্যক্তিগত দুঃসংবাদ তাকে গভীরভাবে আঘাত করেছে।

শ্রীলঙ্কান ক্রিকেট অঙ্গনে এই খবর ছড়িয়ে পড়ার পর শোকের ছায়া নেমে এসেছে। ভেল্লালাগে ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ক্রিকেট বিশ্ব। শ্রীলঙ্কান গণমাধ্যম নিউজউইয়ার জানিয়েছে, ভেল্লালাগের বাবা সুরাঙ্গা ভেল্লালাগে কলম্বোতে শেষ নিঃশ্বাস ট্যাগ করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়েছে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলে দাবি করা হয়েছে। আর এ খবরে শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

জয়ের পরপরই ভেল্লালাগেকে তার বাবার মৃত্যুর সংবাদটি জানান শ্রীলঙ্কান টিম ম্যানেজার। আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৪৯ রান দেন ভেল্লালাগে। শিকার করেন ইব্রাহিম জাদরানের উইকেট। ২২ বছর বয়সী বাঁহাতি এই স্পিনার শ্রীলঙ্কার হয়ে ইতিমধ্যে খেলেছেন ১ টেস্ট, ৩১ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি।

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9