ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক, আমিরাতের ম্যাচে থাকছেন না সেই রেফারি

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ AM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ AM
ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান © সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় ‘হ্যান্ডশেক বিতর্ক’ ঘিরে শুরু হওয়া উত্তেজনার জেরে অবশেষে পরিবর্তন এসেছে এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচ পরিচালনায়। আইসিসির সঙ্গে আলোচনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আংশিক সমঝোতায় পৌঁছেছে। ফলে, এশিয়া কাপে পাকিস্তানের বাকি ম্যাচগুলোতে আর দায়িত্ব পালন করবেন না ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তাঁর পরিবর্তে পাকিস্তানের ম্যাচগুলিতে দায়িত্ব পালন করবেন আইসিসির অন্য রেফারি রিচি রিচার্ডসন।

আগামী বুধবার পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাতের ম্যাচে রেফারির দায়িত্বে থাকার কথা ছিল পাইক্রফটের, তবে পরিবর্তিত পরিস্থিতিতে ওই ম্যাচ পরিচালনার দায়িত্ব পড়েছে রিচার্ডসনের ওপর।

কী হয়েছিল টসের সময়?

বিতর্কের সূত্রপাত হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময়। পাকিস্তান দল অভিযোগ করে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নাকি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে নিষেধ করেন। শুধু তাই নয়, ম্যাচ শেষে ভারতের কোনো খেলোয়াড়ও পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করেননি। ভারত ম্যাচ জেতার পর সোজা ড্রেসিংরুমে চলে যায় পুরো দল, আর পাকিস্তানের খেলোয়াড়রা হাত মেলানোর জন্য মাঠেই দাঁড়িয়ে ছিলেন। ঘটনার প্রতিবাদস্বরূপ পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বর্জন করেন।

পিসিবির কড়া অবস্থান

ঘটনার পরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে পাইক্রফটকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানায়। এমনকি পিসিবি সভাপতি মোহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দুটি পোস্ট করে পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরানোর দাবি জানান। এক পোস্টে নাকভি বলেন, ‘এই ঘটনায় আইসিসির আচরণবিধি এবং ক্রিকেটের ‘স্পিরিট অব দ্য গেম’ লঙ্ঘিত হয়েছে। আমরা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছি এবং দাবি করছি, তাঁকে অবিলম্বে সরানো হোক।‘

প্রথমে কড়া অবস্থান নিলেও, শেষপর্যন্ত আইসিসির সঙ্গে আলোচনার পর নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে আসে পাকিস্তান। যদিও ম্যাচ রেফারি বদলের দাবিতে তারা অনড় ছিল, তবে ম্যাচ বর্জনের হুমকি থেকে সরে এসে পাকিস্তান দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে খেলতে রাজি হয়েছে।

 

 

 

 

অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রূপায়ন গ্রুপ নিয়োগ দেবে ৫ এজিএম, আবেদন সেপ্টেম্বরজুড়ে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসির সামনে আরেক মাইলফলকের হাতছানি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬