একনজরে বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড অব ডিরেক্টর্সের নির্বাচন। আসন্ন এই নির্বাচন পরিচালনার জন্য গত ৬ সেপ্টেম্বর তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দেয় দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। যেখানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যেখানে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সময়সূচিসহ বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

আসন্ন নির্বাচনের পুরো রোডম্যাপ জানিয়েছেন বিসিবি নির্বাচনের প্রধান কমিশনার। আগামী ২০ সেপ্টেম্বর থেকে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ভোটার তালিকা প্রকাশ, মনোয়ন বিতরণ–জমা, যাচাই-বাছাই, চূড়ান্তকরণ, নির্বাচন ও ফলাফলের দিনক্ষণ অনুসরণ করা হবে।

এদিকে বিসিবির আসন্ন এই নির্বাচনে পরিচালক পদে নতুন করে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল হেভিওয়েট প্রার্থী হিসেবেই বিবেচিত হচ্ছেন। গুঞ্জন আছে, সভাপতি পদে লড়বেন তারা। এছাড়া সাবেক সভাপতি ফারুক আহমেদও তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

বিসিবির সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ তার প্রথম সভা থেকে চার বছর। সর্বশেষ বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ জন পরিচালক। এরপর এই ২৫ জন পরিচালক ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।

একনজরে বিসিবি নির্বাচনের তফসিল: 

২০ সেপ্টেম্বর: খসড়া ভোটার তালিকা
২১ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত: আপত্তি গ্রহণ
২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২২-২৩ সেপ্টেম্বর: মনোনয়নপত্র বিতরণ
২৫ সেপ্টেম্বর: মনোনয়নপত্র জমাদান
২৬ সেপ্টেম্বর: যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা
২৭ সেপ্টেম্বর: আপিল ও শুনানি
২৮ সেপ্টেম্বর: প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর তালিকা
২৮ সেপ্টেম্বর: ডাক ও ই-ব্যালট বিতরণ
৪ অক্টোবর: নির্বাচন ও প্রাথমিক ফলাফল
৫ অক্টোবর: চূড়ান্ত ফলাফল

ঢাবির আট বিভাগ তিনটি করার প্রস্তাব থেকে সরল প্রশাসন
  • ১২ জুলাই ২০২৬
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
  • ১২ জুলাই ২০২৬
ছয় মাসে দেশে সড়কে প্রাণ হারিয়েছেন ৩৬০ শিক্ষার্থী
  • ১২ জুলাই ২০২৬
সাইরেন বাহরাইনে, কাতারে সর্বোচ্চ সতর্কতা-সবাইকে ঘরে থাকার ন…
  • ১২ জুলাই ২০২৬
কক্সবাজারে পাহাড়ধসে মাটিচাপা পড়ে গৃহবধূর মৃত্যু
  • ১২ জুলাই ২০২৬
হরমুজ প্রণালিতে ইরানের হামলায় জাহাজে আগুন, লাইফবোটে আশ্রয় ন…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence