আজ সকাল থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২ নভেম্বর ২০২৫, ০৭:২৩ AM
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

ট্রান্সফরমার সংস্কার ও সংরক্ষণ, বৈদ্যুতিক ক্যাবল লাইনের উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় আজ বুধবার (১২ নভেম্বর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশ এলাকা, ১১ কেভি উপশহর ফিডারের শাহজালাল উপশহর এ ব্লক, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, ব্লক সি, তেররতন, ব্লক জে-এর ট্রাফিক অফিসসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
  
বিজ্ঞপ্তিতে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে সাময়িক এই অসুবিধার জন্য বিউবো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই চুয়েটে যোগ দিতে চট্টগ্রামে ন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় জানালেন উপাচার্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সর্বনিম্ন বাসভাড়া ১০ টাকা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়ল: দায় কার, করণীয় কী?
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬