আজ সকাল থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যে যে জেলায়

০৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ AM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © ফাইল ফটো

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার ধামরাইয়ের ধামরাই গ্রিডের ৩৩ কেভি এবং রেডিও ৩৩ কেভি সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ধামরাইয়ে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে পল্লী বিদ্যুৎ।

রবিবার দুপুরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের এজিএম মো. জিয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ধামরাই ও কালামপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় সব ফিডার শাটডাউন থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ধামরাই ও কালামপুর জোনাল অফিস সূত্র জানায়, ধামরাই ৩৩ কেভি, রেডিও ৩৩ এবং কালামপুর এলাকার সব ফিডার বন্ধ থাকবে, ফলে পুরো এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে, সিলেটের বিভিন্ন এলাকাতেও সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯ ঘণ্টা ধরে বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং গাছ-পালার শাখা-প্রশাখা কাটার কারণে এসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসময় ১১ কেভি শিবগঞ্জ ফিডার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফলে শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়ন প্রকল্পের আওতায় গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন, বিতরণ লাইন সংস্কার ও ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজ সম্পন্ন করা হবে। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে লাইনকে চালু বলেই গণ্য করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অসাবধানতাবশত দুর্ঘটনা না ঘটে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন এবং উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেন।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9