কাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না  

২৩ অক্টোবর ২০২৫, ০৯:১৩ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ PM
বিদ্যুৎ সরবরাহের লাইন

বিদ্যুৎ সরবরাহের লাইন © সংগৃহীত

সিলেটের কয়েকটি এলাকায় শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণের কাজ জরুরি ভিত্তিতে সম্পন্ন করার জন্য শুক্রবার সকাল ৬-১০টা পর্যন্ত শেখঘাট উপকেন্দ্রের অধীনস্থ সব ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর মধ্যে রয়েছে জল্লারপাড়, কীন ব্রিজ, নবাব রোড, লালাদীঘির পাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউস এক্সপ্রেস, কলাপাড়া, ভাতালিয়া, সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগরদীঘিরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), মাছুদিঘীর পাড়, রামেরদীঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়া পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, নবীন আবাসিক এলাকা ও ভাঙ্গাটিকর।

বিউবো জানিয়েছে, কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ট্যাগ: বিদ্যুৎ
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬