আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলার যেসব এলাকায়

১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৫ AM
 বিদ্যুৎ লাইন

বিদ্যুৎ লাইন © সংগৃহীত

বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কাটবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ কারণে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) শরীয়তপুরের কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১৬ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও রাজশাহী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তন করা হবে। এ কারণে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভেসালিয়া ও পূর্ব সোনামুখী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, রাজশাহীর ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এ কারণে মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে রাজশাহী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো—তালাইমারী, ফুলতলা, জাহাজঘাট, মিজানের মোড়, খোঁজাপুর, ডাশমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ, মটপুকুর ও আশপাশের এলাকা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

দিনাজপুরে শীত শুরু, তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে
  • ১৭ নভেম্বর ২০২৬
ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ
  • ১৭ নভেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলার যেসব এলাকায়
  • ১৭ নভেম্বর ২০২৬
চলচ্চিত্রের সম্মিলিত প্ল্যাটফর্ম ছাড়ছেন জয় চৌধুরী
  • ১৭ নভেম্বর ২০২৬
মেনস ডে উপলক্ষে পিৎজা হাটে পুরুষ সঙ্গীর জন্য ফ্রি মিল
  • ১৭ নভেম্বর ২০২৬
দিনের শুরুটা সুন্দর করতে সকালে করুন এই ৯ যোগব্যায়াম
  • ১৭ নভেম্বর ২০২৬