মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২৭ অক্টোবর ২০২৫, ১২:২২ AM
সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ

সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ © সংগৃহীত

সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত এলাকাগুলো হলো সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও সংলগ্ন এলাকা।

রবিবার (২৬ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ (বিউবিডি) জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ, বিতরণ লাইন সংস্কার, ট্রান্সফরমারের মেরামত এবং গাছের ডালপালা কাটার কাজের জন্য এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি বলেন, ‘বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য নির্দিষ্ট কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।’

তিনি সাধারণ গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬