শনিবার সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলকায়

০৭ নভেম্বর ২০২৫, ০৯:২৩ AM
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

বিতরণ লাইন ও ট্রান্সফরমার মেরামত এবং গাছ-পালা কাটার কাজের জন্য আগামী শনিবার (৮ নভেম্বর) সিলেট শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সময়ে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ–২ নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করবে।

পিডিবি সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না— শিবগঞ্জ ১১ কেভি ফিডার এলাকা: শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকা।

রাজবাড়ী ১১ কেভি ফিডার এলাকা: মিতালি টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও আশপাশের এলাকা।

উপশহর ফিডার এলাকা: উপশহর ব্লক–এ এবং আশপাশের এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন পিডিবি বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান। তিনি গ্রাহকদের সহযোগিতা কামনা করে বলেন, ‘রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্নের পর এলাকায় বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল হবে।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬