আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

০২ মার্চ ২০২৬, ০৫:০১ AM
বাল্ব

বাল্ব © সংগৃহীত

ট্রান্সমিটার মেরামত এবং সঞ্চালন লাইনের রিকন্ডাক্টরিং কাজের কারণে আজ সোমবার (২ মার্চ) সিলেটের কয়েকটি এলাকায় টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর এক বিজ্ঞপ্তিতে, যা রোববার (১ মার্চ) প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, জিএমডি, সিলেট অনুশাখা কর্তৃক সিলেট (দ.) গ্রিড উপকেন্দ্রের সঞ্চালন লাইনের রিকন্ডাক্টরিং কাজ সম্পাদনের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-৩, বিউবো, সিলেটের আওতাধীন ৩৩ কেভি শ্রীরামপুর, ৩৩ কেভি গোটাটিকর, ১১ কেভি শিববাড়ী বাজার ফিডার, ১১ কেভি চান্দাই ফিডার ও ১১ কেভি বিসিক ফিডারগুলোর কয়েকটি এলাকায় সোমবার সকাল সোয়া ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না- মোমিনখলা, বরইকান্দি, গালিমপুর, শিববাড়ী, জৈনপুর, পৈন্তাপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ঘাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুর সহ ৩৩ কেভি শ্রীরামপুর, ৩৩ কেভি গোটাটিকর, ১১ কেভি শিববাড়ী বাজার, ১১ কেভি চান্দাই ও ১১ কেভি বিসিক ফিডার।

সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬