আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ AM
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ © সংগৃহীত

বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) নরসিংদীর বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। মূলত চৌয়ালা-১ উপকেন্দ্রের বাজার, হাজিপুর ও টিএন্ডটি ফিডার এবং হাসনাবাদ ৩৩ কেভি ফিডারের আওতাভুক্ত এলাকাগুলোতে এই সময়ে বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎহীন থাকার তালিকায় থাকা উল্লেখযোগ্য এলাকাগুলো হলো শহরের দত্তপাড়া, সাটিরপাড়া, কান্দাপাড়া, কাউরিয়াপাড়া, বৌয়াকুড়, আরশিনগর, স্টেশন রোড, বানিয়াছল ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন আংশিক এলাকা, পশ্চিম কান্দাপাড়ার আংশিক অংশ, উত্তর ও দক্ষিণ কান্দাপাড়া, বাজিরমোড় এবং নরসিংদী বড় বাজারসহ সংশ্লিষ্ট এলাকা। 

রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সুন্দরগঞ্জে চরে পশু পালন: বিপদে খামারি, মিলছে না চিকিৎসা-ভ্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব, যে কারণে বললেন …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো অনলাইন সনদ আবেদন ব্যবস্থা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বেতন দ্রুত দেওয়া নিয়ে বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো জ্যোতিষী-গোয়েন্দা সংস্থাও ভাবেনি আওয়ামী লীগ এভাবে বিদা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9