অপরাধী ও চাঁদাবাজকে ছাড় নয়: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ PM
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ © সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন, মানুষের আশা আকাঙ্খা পূরণে আমরা সর্বোচ্চ আত্মনিয়োগ করব। এজন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভায়  নবীণদের অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন। প্রবীণদের চেয়ে দেশের গুণগত পরিবর্তন জন্য এখন বেশি ভূমিকা রাখবে।

তিনি বলেন, চাঁদাবাজি ও অপরাধ করলে কাউকেই  কোনো ছাড় দেওয়া হবে না। তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনি এলাকা সিরাজগঞ্জে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও পল্লী বিদ্যুৎ, পিডিবি, পেট্রোবাংলা, নেসকো, নওপাজেকো, পিজিসিবি এর কর্মকর্তার উপস্থিতি ছিলেন।

কর্মকর্তাদের সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব্ পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষ কথায় নয়, কাজ দেখতে চায়। তাদের দৃশ্যমান পরিবর্তন দেখাতে হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকার ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করার জন্য প্রতিটি মন্ত্রণালয়,  দপ্তরকে নির্দেশ দিয়েছে। আমার মন্ত্রণালয় ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করছে। এসময় তিনি জেলার সকল দপ্তরকে ১৮০ দিনের কর্মসূচি তৈরি করে  জমা দেওয়ার নির্দেশ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনি কমিটমেন্টগুলো পূরণে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জনগণকে দেখাতে হবে যে, কিছু পরিবর্তন শুরু হয়েছে। বক্তব্যে তিনি উন্নয়ন কার্যক্রমের গুণগত মান বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

তিনি আরও বলেন,  আমরা গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সত্যিকারের উন্নয়নমূখী সমাজ উপহার দিতে চাই। এজন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।

কলেজে ক্লাস শুরু হতে পারে ১২ নভেম্বর
  • ১২ আগস্ট ২০২৬
খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে মধ্যে ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
  • ১২ আগস্ট ২০২৬
গাঁজা খেয়ে ককপিটে পাইলট, কী ঘটেছিল যাত্রীদের সঙ্গে?
  • ১২ আগস্ট ২০২৬