শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ PM
মরদেহের সুরতহাল প্রতিবেদন করছেন পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন

মরদেহের সুরতহাল প্রতিবেদন করছেন পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন © টিডিসি

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নকলা উপজেলার ৫ নম্বর বানেশ্বর্দী ইউনিয়নের পুলাদেশী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মালিহা নুজাত বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে মিন্টু ও আঙুর নামের দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই সময় সামিদুল ইসলাম নামের অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন পুলাদেশী গ্রামের উমেদ আলীর ছেলে মিন্টু মিয়া (৪৫) ও একই গ্রামের কুবেদ আলীর বড় ছেলে আঙুর মিয়া (৫০)।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনাসদস্য সার্জেন্ট (অব.) রেজাউল করিম মিন্টু জানান, মঙ্গলবার বিকেলে কৃষক সামিদুল ইসলাম নিজ সেচ পাম্পের বিদ্যুতের তার মেরামত করতে গিয়ে মইয়ের ওপর বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি নিচে পড়ে গেলে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন প্রতিবেশী মিন্টু মিয়া ও আঙুর মিয়া। এ সময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ডিউটি অফিসার তরিকুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত হওয়ার ঘটনায় সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬