আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

জরুরি গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রবিবার (২২ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকার শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি এবং পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় গ্রাহকেরা গ্যাস পাবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত গ্যাস পাইপলাইনের সংস্কার কার্যক্রম পরিচালনা করছে দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এর অংশ হিসেবে উল্লিখিত এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানে পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। কাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬
গাজীপুরে ছাত্রলীগের মশাল মিছিল, দুই কর্মী গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
২৬ আগস্টের টিকিট কেটে দূর-দুরান্ত থেকে দর্শনার্থী এসে দেখেন…
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাবিতে শহীদ কবির ও তুষারের শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের মি…
  • ২৬ আগস্ট ২০২৬