নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে

১১ নভেম্বর ২০২৫, ১২:৪৭ PM
ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগে আবেদন চলছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতিতে

ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগে আবেদন চলছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতিতে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ১। প্রতিষ্ঠানটি ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে কর্মী নিয়োগে ৩ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। শুধু নারী প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন পদটিতে। 

প্রতিষ্ঠানের নাম: নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১;

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর;

পদসংখ্যা: ২টি (কর্ম-বেশি হতে পারে);

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: ১৮,৩০০-৪৬,২৪০ টাকা ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্য হবেন;

আরও পড়ুন: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে বড় নিয়োগ, পদ ৯৯, আবেদন অনলাইনে

প্রার্থীর ধরন: শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন;

কর্মস্থল: নরসিংদী;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (১৮ নভেম্বর ২০২৪);

আবেদনের যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে;

আরও পড়ুন: পরিকল্পনা মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত আবেদন ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১, মাধবদী, নরসিংদী বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র ডাক অথবা কুরিয়ারযোগে পাঠাতে পারবেন;

আবেদন ফি—

সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১, মাধবদী, নরসিংদী এর অনুকূলে ২০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে। টাকা জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৩ নভেম্বর ২০২৫ (অফিস চলাকালীন);

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির অফিশিয়াল ওয়েবসাইট

ক্লোয়াকায় টিকা প্রয়োগে ৫০% বেশি অ্যান্টিবডি উৎপাদনের সম্ভা…
  • ০৮ জুন ২০২৬
ড. ইউনুসসহ ৫ জনের বিরুদ্ধে এমপি মজিবুরের মামলার আবেদন
  • ০৮ জুন ২০২৬
নির্বাচনে জিতেই রিয়াল মাদ্রিদে মরিনহোর প্রত্যাবর্তন নিশ্চিত…
  • ০৮ জুন ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন ২২ জুন পর্যন্ত
  • ০৮ জুন ২০২৬
ঈদের ছুটি শেষে প্রাণচাঞ্চল্যে ফিরছে হাবিপ্রবি ক্যাম্পাসে
  • ০৮ জুন ২০২৬
এইচএসসির প্রবেশপত্র বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জেলায়…
  • ০৮ জুন ২০২৬