পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে চাকরি, পদ ১৭, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

০৯ নভেম্বর ২০২৫, ১১:৩০ AM
৩ পদে ১৭ কর্মী নিয়োগ দেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

৩ পদে ১৭ কর্মী নিয়োগ দেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৩ পদে ১৭ কর্মী নিয়োগে ৫ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়;
 
১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর;

পদের সংখ্যা: ৭টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: পরিবেশ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদের সংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: কৃষি মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৬, আবেদন শুরু ১৭ নভেম্বর

৩. পদের নাম: অফিস সহায়ক;

পদের সংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

আরও পড়ুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, পদ ৬৮, আবেদন শুরু ১৪ নভেম্বর

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর। প্রথম ও দ্বিতীয় পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬