পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, পদ ৬৮, আবেদন শুরু ১৪ নভেম্বর

২২ নভেম্বর ২০২৫, ০৩:১৫ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ০৩:১৫ PM
৩ ক্যাটাগরির পদে ৬৮ কর্মকর্তা নিয়োগ দেবে বিআরইবি

৩ ক্যাটাগরির পদে ৬৮ কর্মকর্তা নিয়োগ দেবে বিআরইবি © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। প্রতিষ্ঠানটির অধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে ৩ ক্যাটাগরির পদে ৬৮ কর্মকর্তা নিয়োগে ৩ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৮ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি);

১. পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম/পিঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি);

পদসংখ্যা: ৫৮টি;

আবেদনের যোগ্যতা—

*ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

আরও পড়ুন: জাতীয় জাদুঘরে বড় নিয়োগ, পদ ৮৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২. পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ-হিসাব/অর্থ-রাজস্ব);

পদসংখ্যা: ৬টি;

আবেদনের যোগ্যতা—

*এমবিএ (হিসাবরক্ষণ/ফাইন্যান্স মেজর) ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

*বিবিএ (চার বছর) অথবা সিএ (সার্টিফিকেট লেভেল)/সিএমএ (সার্টিফিকেট লেভেল), যা ব্যাচেলর ডিগ্রি কমার্স ব্যাকগ্রাউন্ডে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পদ ১০২১৯, আবেদন শুরু ৮ নভেম্বর

৩. পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা);

পদসংখ্যা: ৪টি;

আবেদনের যোগ্যতা—

*বিএসসি ডিগ্রি বা ব্যাচেলর (অনার্স) ডিগ্রি (চার বছরের কোর্স) অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, অ্যাপ্লাইড ফিজিকস, ফিজিকস থাকতে হবে;

*সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

আরও পড়ুন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৩৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

বেতন-ভাতা (সব পদের ক্ষেত্রে): প্রবেশনকালীন ৪১,৮০০ টাকা। প্রবেশনকাল শেষে ৪৩,৫০০ টাকা;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (২৮ নভেম্বর ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ২২৩ টাকা ও অনগ্রসর নাগরিকের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৮ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিআরইবির অফিশিয়াল ওয়েবসাইট

টিনের চালে আটকে থাকা বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছ…
  • ০৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষার ডিভাইস জালিয়াতি, আটক ১২
  • ০৭ আগস্ট ২০২৬
‘কক্সবাজারে মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করবে সরকার’
  • ০৭ আগস্ট ২০২৬
‘চোখ ওঠা’ কী— কীভাবে ছড়ায়, কী করবেন, কী করবেন না
  • ০৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া পেইজ থেকে অপপ্রচার বন্ধে ববি ছাত্…
  • ০৭ আগস্ট ২০২৬
কিসের হাসিনা, মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ…
  • ০৭ আগস্ট ২০২৬