খণ্ডকালীন চাকরি বাংলাদেশ ব্যাংকে, আবেদন শেষ ২০ নভেম্বর

১০ নভেম্বর ২০২৫, ০৫:৪০ PM
লিগ্যাল রিটেইনার নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ ব্যাংকে

লিগ্যাল রিটেইনার নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ ব্যাংকে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের লিগ্যাল অ্যাফেয়ার্স সেল-১ (Legal Affairs Cell) ১ জন ‘লিগ্যাল রিটেইনার’ নিয়োগে ৪ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। পদটিতে চুক্তিভিত্তিক ও খণ্ডকালীন কর্মী হিসেবে ৩ বছরের জন্য দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক;

পদের নাম: লিগ্যাল রিটেইনার;

পদসংখ্যা: ১টি;

বেতন-ভাতা: ৮০,০০০ টাকা;

আরও পড়ুন: সিটি ব্যাংক নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ ৩ বছর (উভয়পক্ষের আলোচনা ও সম্মতিক্রমে নবায়নযোগ্য);

আবেদনের যোগ্যতা—

*আইন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (সমমানের সিজিপিএ) স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় ন্যূনতম ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

*ব্যাংক ও আর্থিক প্রতিজ্ঞানের বিধিবিধান ও ব্যাংকিং সংশ্লিষ্ট মামলা পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে;

*বার-এট-ল অথবা আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে কাস্টমার সার্ভিস অফিসার, আবেদন স্নাতক পাসেই

আবেদন যেভাবে—

পূর্ণ জীবনবৃত্তান্তসহ (সিভি) আবেদনপত্র পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যলয়, ঢাকা বরাবর সরাসরি বা ডাকযোগে অথবা gm.hrd@bb.org.bd এই ই-মেইলে আবেদন করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ নভেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট

মুন্সিগঞ্জে বিএনপির সংঘর্ষ: অস্ত্রধারী ৪ জন শনাক্ত, গ্রেপ্ত…
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ডাক্তারি ছেড়ে রাজনীতিতে আসা নিয়ে অপপ্রচার, যা বললেন তাসনিম …
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
মধ্যরাতে বিজ্ঞপ্তি দিয়ে চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ব্যবসায়ীকে গুলি করে হত্যা
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপি প্রার্থীর কেন্দ্র এজেন্টকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্…
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের দিন অতিরিক্ত মেট্রোরেল চলবে
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬