বড় নিয়োগ বিজ্ঞপ্তি জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে, পদ ১০১, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২২ নভেম্বর ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ০৩:১২ PM
৯ পদে ১০১ কর্মী নিয়োগে আবেদন চলছে নিপোর্টে

৯ পদে ১০১ কর্মী নিয়োগে আবেদন চলছে নিপোর্টে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)। প্রতিষ্ঠানটি ১৪ থেকে ২০তম গ্রেডে ৯ পদে ১০১ কর্মী নিয়োগে ৬ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। নিপোর্টের আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এসব নিয়োগ দেওয়া হবে। আবেদন ১০ নভেম্বর সকাল ১০ টা থেকে শুরু হয়েছে—চলবে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট;

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৭টি;

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
 
*কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর ও দপ্তরের কমন নিয়োগ বিধিমালা ২০১৯–এর তফসিল-২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: পরিবেশ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২. পদের নাম: হাউজ কিপার;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা ২০১৯–এর তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৩. পদের নাম: এভি অপারেটর;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান শাখায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*অডিও ভিজ্যুয়াল ইকুইপমেন্ট পরিচালনায় অন্যূন ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে;

*কম্পিউটার পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-২ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে বড় নিয়োগ, পদ ৯৯, আবেদন অনলাইনে

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-২ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৫. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;

পদসংখ্যা: ৪০টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৩৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

৬. পদের নাম: ওয়ার্ড বয়;

পদসংখ্যা: ১৮টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৭. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাসেই আবেদন

৮. পদের নাম: বাবুর্চি/সহকারী বাবুর্চি;

পদসংখ্যা: ১৩টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণি উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৯. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণি উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: কৃষি মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৬, আবেদন শুরু ১৭ নভেম্বর

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ নভেম্বর ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৫ থেকে ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩০ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: নিপোর্টের অফিশিয়াল ওয়েবসাইট

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081