এসবিএসি ব্যাংক © সংগৃহীত
এসবিএসি ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডে (এসবিআইএল) ৩ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো ব্রাঞ্চ ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ (অফিসার-এফইও) এবং বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ (ইও থেকে এফএভিপি)।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানের নাম: এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বা মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের সিজিপিএ ৩.০০-এর নিচে গ্রহণযোগ্য হবে না। পুঁজিবাজার, বিনিয়োগ, অর্থায়ন বা সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: শেয়ার ব্রোকারেজ বা সিকিউরিটিজ হাউসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পেশাগত ক্ষেত্রে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বাংলাদেশের পুঁজিবাজার, সিকিউরিটিজ বা স্টক ব্রোকারেজ খাতে উল্লেখযোগ্য অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি সিকিউরিটিজ বা ব্রোকারেজ প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কিংবা ব্যবসায়িক নেতৃত্বের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও দেখুন: পদ ৭৪৬, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় জনবল নিয়োগ, আবেদন জেএসসি পাসে
বেতন-ভাতা ও সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন দেওয়া হবে। এ ছাড়া সপ্তাহে দুই দিন ছুটি, উৎসব ভাতা, কর্মদক্ষতাভিত্তিক বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে।
আবেদন শেষ: ২৫ ডিসেম্বর, ২০২৬।
২. বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ (অফিসার-এফইও)
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
কর্মপরিবেশ: অফিসে কাজ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বা মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের সিজিপিএ ৩.০০-এর নিচে গ্রহণযোগ্য হবে না। পুঁজিবাজার, বিনিয়োগ, অর্থায়ন বা সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: বাংলাদেশের পুঁজিবাজার, সিকিউরিটিজ বা স্টক ব্রোকারেজ খাতে অন্তত ২ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
আরও দেখুন: পদ ৮৭৯, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
বেতন-ভাতা ও সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন দেওয়া হবে। এ ছাড়া সপ্তাহে দুই দিন ছুটি, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে।
আবেদন শেষ: ২৫ ডিসেম্বর, ২০২৬।
৩. বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ (ইও থেকে এফএভিপি)
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
কর্মপরিবেশ: অফিসে কাজ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বা মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের সিজিপিএ ৩.০০-এর নিচে গ্রহণযোগ্য হবে না। পুঁজিবাজার, বিনিয়োগ, অর্থায়ন বা সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: বাংলাদেশের পুঁজিবাজার, সিকিউরিটিজ বা স্টক ব্রোকারেজ খাতে ৫ থেকে ৭ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
আরও দেখুন: ১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা
বেতন-ভাতা ও সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন দেওয়া হবে। এ ছাড়া সপ্তাহে দুই দিন ছুটি, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে।
আবেদন শেষ: ২৫ ডিসেম্বর, ২০২৬।