বড় নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে, পদ ২৩৭, আবেদন শেষ ১৫ নভেম্বর

১১ নভেম্বর ২০২৫, ১১:০৩ AM
২৫ পদে ২৩৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে

২৫ পদে ২৩৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে (এসডিএফ)। প্রতিষ্ঠানটি ২৫ পদে ২৩৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৯ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৫ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদনের সময়সীমা বিজ্ঞপ্তিতে ১৩ নভেম্বর পর্যন্ত উল্লেখ করা হয়েছিল, পরবর্তীতে এক বিজ্ঞপ্তি মাধ্যমে সেই সময়সীমা বাড়িয়ে ১৫ নভেম্বর করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ);

পদের নাম: ২৫টি পদ (এখানে ক্লিক করে দেখুন);

পদসংখ্যা: ২৩৭টি;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে, পদ ১০১, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

প্রার্থীর বয়স: পদভেদে ৪০ থেকে ৫০ বছরের মধ্যে (১ অক্টোবর ২০২৫ তারিখে);

আরও পড়ুন: পরিবেশ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১-১০ ও ১২-২১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২২-২৪ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ১১ ও ২৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৫ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: এসডিএফের অফিশিয়াল ওয়েবসাইট

বন্ধুদের সঙ্গে ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে গিয়ে ডুবল কিশোর
  • ১৮ জুলাই ২০২৬
বদলির পূর্বে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে কী হবে?
  • ১৮ জুলাই ২০২৬
১৮০ বোতল ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার
  • ১৮ জুলাই ২০২৬
ফিলিপাইন যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী-নার্সিং ডিজি-প…
  • ১৮ জুলাই ২০২৬
জাপানি ভাষা শিক্ষা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের…
  • ১৮ জুলাই ২০২৬
রাজনৈতিক বিবেচনায় কাউকে বঞ্চিত করা মানবতার ওপর আঘাত: রিজভী 
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence