জনবল নিয়োগ দেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আবেদন শেষ ১৯ নভেম্বর

১০ নভেম্বর ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৪:৩২ PM
২ ক্যাটাগরির পদে ২ কর্মী নিয়োগে আবেদন চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

২ ক্যাটাগরির পদে ২ কর্মী নিয়োগে আবেদন চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠানটি ১৪তম গ্রেডে ২ ক্যাটাগরির পদে ২ কর্মী নিয়োগে ২ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৯ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল;

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে;

*শর্টহ্যান্ডে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: পরিবেশ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২. পদের নাম: মুয়াজ্জিন;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*ফাজিল ডিগ্রি থাকতে হবে;

*কোনো মসজিদে অন্যূন ২ বছর প্রধান খাদিম অথবা খাদিম হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে, পদ ১০১, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ নভেম্বর ২০২৫ তারিখে)। তবে ১ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ১১২ টাকা এবং অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৯ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বিজ্ঞপ্তি

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, ওসিসহ আহত ২
  • ১৬ জুলাই ২০২৬
নেত্রকোনায় বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
  • ১৬ জুলাই ২০২৬
ফকল্যান্ডস ইস্যুতে যেসব শাস্তি পেতে পারে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে প্রতারণা এড়াতে পারে এই ৫ নিরাপত্তা সেটিংস
  • ১৬ জুলাই ২০২৬
শহীদ ওয়াসিম আকরামের প্রতি শ্রদ্ধা জানালেন ইশরাক-নাছির
  • ১৬ জুলাই ২০২৬
লক্ষ্মীপুরে নানান আয়োজনে জুলাই শহীদদের স্মরণ
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence