বিশ্বব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ ১৭ ফেব্রুয়ারি

২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ PM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ PM
স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা বিশ্বব্যাংকের সহায়তায় যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা বিশ্বব্যাংকের সহায়তায় যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ফিন্যান্স, উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়ন বিষয়ে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশসহ অন্যান্য দেশের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপের মেয়াদ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, ইন্টার্নরা এই সময়ের মধ্যে যেকোনো সময় শুরু করতে পারবেন। এ ইন্টার্নশিপ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি বা বিশ্বব্যাংকের নির্ধারিত অফিসে অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ সময় আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৬।

বিশ্বব্যাংক ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা কাজের পাশাপাশি ফিন্যান্স, উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়ন বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবেন। এই ইন্টার্নশিপকে শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা ইন্টার্নশিপ হিসেবে ধরা হয়। এই ইন্টার্নশিপে ইন্টার্নরা নিজেদের দক্ষতা ঝালিয়ে নিতে পারবেন এবং বিশ্বের অন্যতম শীর্ষ সংস্থা ও ব্যাংকের সঙ্গে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এখানে শুধু বিদ্যমান আর্থিক বাজারে কাজ নয়, নতুন বাজার তৈরিতেও অবদান রাখার সুযোগ থাকবে।

সুযোগ-সুবিধা 

*প্রতি ঘণ্টায় ২১ দশমিক ৮০ ডলার (আমেরিকার নন, এমন নাগরিকদের জন্য) এবং ২৬ দশমিক ২০ ডলার (আমেরিকান নাগরিকদের জন্য) ভাতা। 

*মোট কাজের সময়: ৪০০ ঘণ্টা। 

*সপ্তাহে অন্তত চার দিন অফিসে উপস্থিত থাকতে হবে।

*ইন্টার্নরা কাজের জন্য পাবেন একটি করে ল্যাপটপ। 

*প্রয়োজনে যুক্তরাষ্ট্রে কাজের জন্য ভিসা স্পনসর করবে বিশ্বব্যাংক। 

*ইন্টার্নশিপ শেষে যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হতে পারে।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

আবেদনের যোগ্যতা 

*আন্ডারগ্র্যাজুয়েট ট্র্যাকের জন্য আবেদন করতে চাইলে চূড়ান্ত বর্ষের স্নাতক শিক্ষার্থী হতে হবে। 

*পোস্টগ্র্যাজুয়েট ট্র্যাকের জন্য অবশ্যই মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে। 

*দুই ট্র্যাকেই ০ থেকে ৬ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে পারে। 

*ভালো অ্যাকাডেমিক রেকর্ড থাকতে হবে।

দরকারি কাগজপত্র 

*এক পৃষ্ঠার কভার লেটার (পিডিএফ)। 

*এক পৃষ্ঠার রেজ্যুমে/সিভি (পিডিএফ)। 

*স্টেটমেন্ট অব ইন্টারেস্ট বা পারসোনাল স্টেটমেন্ট (পিডিএফ)।

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট।

আরও পড়ুন: বছরের শুরুতেই আবেদনযোগ্য ৩টি আন্তর্জাতিক স্কলারশিপ

আবেদন প্রক্রিয়া 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য World Internship Portal ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সব ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। আবেদন সম্পূর্ণভাবে জমা না দিলে বাতিল বলে গণ্য হবে। 

মূল্যায়ন প্রক্রিয়া 

নির্ধারিত সময়ে জমা দেওয়া সম্পূর্ণ আবেদনগুলো পর্যালোচনা করবে রিক্রুটমেন্ট কমিটি। নির্বাচিত প্রার্থীদের অনলাইন টেস্ট ও সাক্ষাৎকারে ডাকা হতে পারে। ইন্টারভিউয়ের ডাক পেলে ২০২৬ সালের মার্চের মধ্য আবেদনকারী প্রার্থীকে জানানো হবে। কারণ, নির্বাচনপ্রক্রিয়া মার্চ ২০২৬-এ অনুষ্ঠিত হবে। এ ব্যাচের ইন্টার্নশিপ শুরু হবে ২০২৬ সালের এপ্রিলে। ইন্টার্নশিপের মেয়াদ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, ইন্টার্নরা এই সময়ের মধ্যে যেকোনো সময় শুরু করতে পারবেন।  

উল্লেখ্য, বিশ্বব্যাংক ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে আগ্রহীদের আরও জানার সুযোগ করে দিতে নিয়মিত ইন্টার্নশিপ তথ্য সেশন আয়োজন করা হয়। এসব সেশনে আবেদনের প্রক্রিয়া এবং প্রার্থীদের কী কী যোগ্যতা প্রয়োজন, তার বিস্তারিত জানানো হয়। এ প্রোগ্রামটি উন্নয়ন খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

২৭ জানুয়ারি ২০২৬ https://tinyurl.com/4nmdk3m6 এবং ৯ ফেব্রুয়ারি ২০২৬ https://tinyurl.com/4emwywt4 তারিখে অনুষ্ঠিত তথ্য সেশনগুলোর নির্ধারিত লিংকে ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘ইমরান দৌড় দিবি না’ বলে এলোপাতাড়ি গুলি, নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9