বিদেশে উচ্চশিক্ষা

ফুলব্রাইট ফরেন স্কলারশিপে অধ্যয়নের সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন শুরু এপ্রিলে

০৭ মার্চ ২০২৬, ০৫:০৫ PM
যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ফরেন স্কলারশিপে স্নাতকোত্তরের আবেদন শুরু হবে আগামী এপ্রিলে

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ফরেন স্কলারশিপে স্নাতকোত্তরের আবেদন শুরু হবে আগামী এপ্রিলে © সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আর্থিক সহায়তা বড় একটি বিষয় হয়ে দাঁড়ায়, যেখানে স্কলারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর যদি সেই স্কলারশিপ হয় যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট ফরেন স্কলারশিপ। প্রতিবছর যুক্তরাষ্ট্র সরকারের মাধ্যমে এই স্কলারশিপ প্রদান করা হয়, যা উচ্চশিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন এবং পেশাগত দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সাহায্য করে।

এই স্কলারশিপের আওতায় স্নাতক শেষ করা শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রে তাদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী এপ্রিল মাস থেকে। তবে দেশ ভেদে আবেদনের সময়সীমার ভিন্নতা থাকে।

ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’এর আওতায় বিশ্বের ১৫৫টি দেশ থেকে প্রতিবছর প্রায় ৪ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি লাভের সুযোগ পান।

সুযোগ-সুবিধা

*জে-১ ভিসা সহায়তা;

*বিমানে আসা-যাওয়ার খরচ;

*টিউশন ফি;

*থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি;

*বইপত্র কেনার জন্য ভাতা;

*স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা;

*ভ্রমণ ও লাগেজ ভাতা;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা

*বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফলসহ ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*আগে কোনো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেননি কিংবা বর্তমানে আমেরিকায় কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি নন;

*বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশ থেকে আগে স্নাতকোত্তর ডিগ্রি নেননি (তবে যারা বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, তারা যোগ্য বলে বিবেচিত হবেন);

*যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক, সেই বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক/সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। টোফেল আইবিটিতে ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএস-এ ন্যূনতম ৭ স্কোর থাকতে হবে;

*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

*আবেদনের সময় বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র

*অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র;

*তিনটি সুপারিশপত্র;

*অ্যাকাডেমিক রেকর্ড–বিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে);

*টোফেল/ আইইএলটিএসের স্কোর;

*যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা জিআরই (GRE) কিংবা জিম্যাট (GMAT) স্কোর থাকাও আবশ্যক। যদি কোনো আবেদনকারী ইতিমধ্যে জিআরই কিংবা জিম্যাট পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে তাদের সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরসংক্রান্ত তথ্য অনলাইন আবেদনের সঙ্গে জমা দিতে হবে;

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

অনলাইন আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও বিস্তারিত জানতে ঢাকার আমেরিকান দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানার ই-মেইলে ([email protected]) যোগাযোগ করা যেতে পারে।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬