পরিবারসহ হত্যার হুমকির অভিযোগে শাহবাগ থানায় রিফাত রশিদের জিডি

১০ মার্চ ২০২৬, ০৬:৫৩ AM
রিফাত রশিদ

রিফাত রশিদ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। সোমবার (৯ মার্চ) রাতে থানায় গিয়ে এ জিডি করেন রিফাত রশিদ।

জিডি করার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, সকাল থেকে বিভিন্ন নম্বর থেকে তাকে ও তার পরিবারকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছে।

রিফাত রশিদ বলেন, ‘আবারও আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংগঠিত হওয়ার চেষ্টা করছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের অধিকাংশ সমর্থকই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাই জুলাইতেই আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন পদে রদবদলের পর জুলাই হত্যাকাণ্ডের বিচারের কোনো খবর পাওয়া যাচ্ছে না।’

এ অবস্থায় দ্রুত বিচার প্রক্রিয়া দৃশ্যমান করা এবং সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬