বিদেশে উচ্চশিক্ষা

সম্পূর্ণ ও আংশিক অর্থায়িত কানাডিয়ান সেরা ছয় স্কলারশিপ

০৬ মার্চ ২০২৬, ০৪:৪৫ PM
কানাডায় স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা জেনে নিন দেশটির সেরা ৬ স্কলারশিপ সম্পর্কে

কানাডায় স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা জেনে নিন দেশটির সেরা ৬ স্কলারশিপ সম্পর্কে © সংগৃহীত

কানাডার শিক্ষার মান, স্কলারশিপের সুযোগ, বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, শিক্ষার্থীদের উপার্জনের সুযোগ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনা এসব দিক বিষয় বিবেচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে কানাডায় উচ্চশিক্ষার আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডায় স্টাডি পারমিট প্রক্রিয়া নির্দিষ্ট সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। এ কারণে প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। আজ আমরা কানাডায় উচ্চশিক্ষার সেরা ছয়টি জনপ্রিয় স্কলারশিপ সম্পর্কে জানব।

১. সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় স্কলারশিপ  

যেকোন জাতীয়তার শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয়টি ব্যাচেলর, মাস্টার, পিএইচডি, ডক্টরেট, পোস্টডক্টরাল এবং সার্টিফিকেট প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের স্কলারশিপ অফার করে থাকে।

সুযোগ সুবিধা

*গ্যারান্টেড এন্ট্রান্স স্কলারশিপ: সাধারণত ৫০০ থেকে ৩,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত প্রদান করা হয়;

*জর্জ ও মার্শা আইভানি প্রেসিডেন্ট ফার্স্ট স্কলারশিপ: বার্ষিক প্রায় ১০,০০০ কানাডিয়ান ডলার (৪ বছরে সর্বোচ্চ ৪০,০০০ ডলার);

*চ্যান্সেলর স্কলারশিপ: প্রতি বছর প্রায় ৭,৫০০ কানাডিয়ান ডলার (৪ বছরে মোট প্রায় ৩০,০০০ ডলার);

*ইউ অব এস এন্ট্রান্স স্কলারশিপ: ৪ বছরের জন্য প্রতিবছর প্রায় ৬,০০০ কানাডিয়ান ডলার;

*এডওয়ার্ডস আন্ডারগ্র্যাজুয়েট বৃত্তি: মোট প্রায় ২৪,০০০ কানাডিয়ান ডলার;

*কলেজ অব এগ্রিকেশন অ্যান্ড বায়ো-রিনিউয়েবল রিসোর্সেস এন্ট্রান্স স্কলারশিপ: ৪ বছরের জন্য প্রায় ৩,০০০ কানাডিয়ান ডলার;

আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

২. মন্ট্রিল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ 

মন্ট্রিল বিশ্ববিদ্যালয় কানাডার ক্যুবেকের মন্ট্রিয়ালে অবস্থিত একটি ফরাসি ভাষার পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়।

সুযোগ সুবিধা:

*আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মূলত Tuition Exemption Scholarship প্রদান করা হয়, যা টিউশন ফি আংশিক বা সম্পূর্ণ কমাতে সহায়তা করে;

*এটি সাধারণত টিউশন ফি সমন্বয়ের জন্য প্রযোজ্য; আবাসন ও জীবনযাত্রার সম্পূর্ণ ব্যয় কভার করে না;

আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

৩. টরন্টো বিশ্ববিদ্যালয় স্কলারশিপ 

টরন্টো বিশ্ববিদ্যালয় অন্টারিও প্রদেশে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়।

সুযোগ সুবিধা:

*প্রতিবছর প্রায় ২০ মিলিয়ন ডলার সমমূল্যের মোট ৪,৫০০ ভর্তি বৃত্তি প্রদান করা হয়;

*নির্দিষ্ট কিছু স্কলারশিপ (যেমন প্রেসিডেন্ট বা বিশেষ আন্তর্জাতিক স্কলারশিপ) সম্পূর্ণ টিউশন, আবাসন ও অন্যান্য সুবিধা প্রদান করে;

*অধিকাংশ স্কলারশিপ আংশিক অর্থ সহায়তা;

আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে

৪. আলবার্টা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ 

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে বিভিন্ন ধরণের স্কলারশিপ প্রদান করা হয়।

সুযোগ-সুবিধা:

*বিভিন্ন মেধাভিত্তিক স্কলারশিপ প্রদান করা হয়;

*কিছু ক্ষেত্রে প্রায় ৯,০০০ কানাডিয়ান ডলার বা তার বেশি উপবৃত্তি পাওয়া যায়;

*অধিকাংশ স্কলারশিপ আংশিক অর্থায়িত;

আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: বিদেশে পড়তে যাওয়ার আগে করণীয় ১৫টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি, জেনে রাখুন

৫. অটোয়া বিশ্ববিদ্যালয় স্কলারশিপ 

স্নাতক, মাস্টার, পিএইচডি এবং অন্যান্য প্রোগ্রামে বিভিন্ন স্কলারশিপ প্রদান করে থাকে।

সুযোগ সুবিধা

*প্রেসিডেন্ট স্কলারশিপের আওতায় মোট ৪ বছরে প্রায় ৩০,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত প্রদান করা হয়;

*চ্যান্সেলর স্কলারশিপের আওতায় প্রায় ২৬,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত প্রদান করা হতে পারে;

আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: আবেদনপ্রক্রিয়া থেকে ফান্ডিং পাওয়া—সার্বিক বিষয়ে পরামর্শ

৬. ম্যাকগিল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ 

ম্যাকগিল ইউনিভার্সিটি মন্ট্রিল, কুইবেক, কানাডায় অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়।

সুযোগ সুবিধা

*আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে প্রায় ৩,০০০–৮,৫০০ কানাডিয়ান ডলার পর্যন্ত এন্ট্রান্স স্কলারশিপ প্রদান করা হয়;

*অধিকাংশ স্কলারশিপ আংশিক অর্থ সহায়তা হিসেবে প্রদান করা হয়;

আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

যুবককে অপহরণের ঘটনায় বিএনপি সভাপতিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
  • ০৬ জুলাই ২০২৬
চসিক মেয়রের দাবি— দুই দিনের বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, অথচ ২…
  • ০৬ জুলাই ২০২৬
দিনাজপুর বোর্ডে এইচএসসি ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৮৫২, বহি…
  • ০৬ জুলাই ২০২৬
এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে বিস্ফোরণ
  • ০৬ জুলাই ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য বদরুজ্জামান ভূঁ…
  • ০৬ জুলাই ২০২৬
জনগণকে প্রতিশ্রুতি দিলেও বিদ্যুৎ সংকট সমাধানে বাজেটে কার্যক…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence