মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত

১০ মার্চ ২০২৬, ০৭:০৮ AM
বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বিমান বাংলাদেশ এয়ারলাইনস © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শিডিউলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। নিরাপত্তার স্বার্থে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম—এই চারটি গুরুত্বপূর্ণ রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করেছে সংস্থাটি।

সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এছাড়া দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো আপাতত ১০ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এই দুটি রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়টি বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

হঠাৎ ফ্লাইট স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন এই রুটগুলোর হাজার হাজার যাত্রী। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইটের পরবর্তী সময়সূচি যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

জাতিসংঘে ইউনিভার্সাল কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর, মিল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক উদ্দেশ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্য…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে হয়রানি বন্ধ ও মেধাভিত্তিক নিয়োগের দাবি ঢা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬