‘ভুলবশত’ তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: ইউএস সেন্ট্রাল কমান্ড

০২ মার্চ ২০২৬, ০৮:০৭ PM
আকাশ থেকে নিচে পড়ছে একটি জ্বলন্ত যুদ্ধবিমান

আকাশ থেকে নিচে পড়ছে একটি জ্বলন্ত যুদ্ধবিমান © সংগৃহীত

কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম  বিবৃতিতে বলেছে, ইরানি বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পাল্টা জবাব দেওয়ার সময় সক্রিয় যুদ্ধাবস্থায় কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলোকে গুলি করে ভূপাতিত করে।

এতে আরও বলা হয়, ‘কুয়েত এই ঘটনাটি স্বীকার করেছে এবং চলমান অভিযানে কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা ও সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ।’

এর আগে, কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, আজ সকালে বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিধ্বস্ত বিমানে থাকা সমস্ত আরোহী বেঁচে আছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র:  সিএনএন, এএফপি

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬