বিদেশে উচ্চশিক্ষা

জেনে নিন বিশ্বের সেরা ৫ স্কলারশিপ সম্পর্কে

০৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ PM
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা জেনে নিন বিশ্বের সেরা পাঁচ স্কলারশিপ সম্পর্কে

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা জেনে নিন বিশ্বের সেরা পাঁচ স্কলারশিপ সম্পর্কে © সংগৃহীত

স্কলারশিপ শুধু আর্থিক সহায়তা নয়, এটি একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক গুরুত্বপূর্ণ সিঁড়ি। বিদেশে পড়াশোনা করতে গেলে টিউশন ফি, জীবনযাত্রার খরচ, স্বাস্থ্যবিমা ও যাতায়াতের ব্যয় অনেক বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থা প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের জন্য অসংখ্য ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ প্রদান করে থাকে। 

চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্কলারশিপ সম্পর্কে।

১. চেভেনিং স্কলারশিপ

যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত চেভেনিং স্কলারশিপ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্কলারশিপ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পান।

সুবিধাসমূহের মধ্যে রয়েছে পূর্ণ টিউশন ফি, মাসিক ভাতা, ভিসা খরচ, যাতায়াত ব্যয় ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা।

আবেদনের সম্ভাব্য সময়কাল: সাধারণত আগস্ট–অক্টোবর (প্রতি বছর)।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

২. ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম

যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেয়।

স্কলারশিপের আওতায় টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যবিমা ও বিমান ভাড়া অন্তর্ভুক্ত থাকে। নেতৃত্বগুণ ও সামাজিক সম্পৃক্ততা এই স্কলারশিপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

আবেদনের সময়সীমা দেশভেদে ভিন্ন হয়ে থাকে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

৩. মেক্সট স্কলারশিপ 

জাপান সরকারের শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত মেক্সট স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণা প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ প্রদান করে।

স্কলারশিপের আওতায় টিউশন ফি সম্পূর্ণ মওকুফ, মাসিক ভাতা এবং যাতায়াত ব্যয় প্রদান করা হয়। বাংলাদেশি শিক্ষার্থীরা জাপান দূতাবাসের মাধ্যমে আবেদন করতে পারেন।

আবেদন সাধারণত এপ্রিল–মে মাসে শুরু হয়।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে

৪. তুর্কি বুরসলারি স্কলারশিপ

তুরস্ক সরকারের জনপ্রিয় স্কলারশিপ তুর্কি বুরসলারি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেয়।

এই স্কলারশিপে টিউশন ফি, আবাসন, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমা ও এককালীন বিমান ভাড়া প্রদান করা হয়।

আবেদন সাধারণত জানুয়ারি–ফেব্রুয়ারি মাসে গ্রহণ করা হয়।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: বিদেশে পড়তে যাওয়ার আগে করণীয় ১৫টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি, জেনে রাখুন

৫. অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ প্রদান করে।

স্কলারশিপের আওতায় পূর্ণ টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যবিমা ও যাতায়াত সুবিধা অন্তর্ভুক্ত থাকে।

আবেদনের সময়কাল সাধারণত ফেব্রুয়ারি–এপ্রিল।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9