ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে এডিবি, আবেদন শেষ ১৬ মার্চ

০৮ মার্চ ২০২৬, ০৪:১৬ PM
এডিবিতে স্নাতকোত্তর-পিএইচডিতে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

এডিবিতে স্নাতকোত্তর-পিএইচডিতে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের স্নাতকোত্তর এবং পিএইচডি শিক্ষার্থীদের দুই থেকে আড়াই মাসের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এডিবির অফিশিয়াল ওয়েসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এডিবির যেকোনো দেশের নাগরিকেরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৬ মার্চ ২০২৬। মার্চ-এপ্রিল মাসে চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হবে। ইন্টার্নশিপ শুরু হবে জুন মাসে। ইন্টার্নশিপের মেয়াদ ৮ থেকে ১২ সপ্তাহ।

সুযোগ-সুবিধা

ইন্টার্নশিপের আওতায় শিক্ষার্থীদের বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং বিশ্বের ৫০টি দেশের অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ প্রদান করা হবে। এছাড়া এই ইন্টার্নশিপের কারণে এডিবি যে কাজগুলো করে, সেই উন্নয়নসংশ্লিষ্ট কাজগুলো বুঝতে সুবিধা হবে এবং  এডিবির গবেষণামূলক কাজের সঙ্গে পরিচিতি ঘটবে ইন্টার্নদের।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা

১. সদস্যদেশের যে শিক্ষার্থীরা মাস্টার্স বা পিএইচডি শুরু করেছেন, তারা এই ইন্টার্নশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন;

২. ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

৩. এডিবির কাজের সঙ্গে সম্পর্কিত বিষয়ে পড়াশোনা করতে হবে;

৪. ২–৩ বছরের প্রাসঙ্গিক পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ লুক্সেমবার্গে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

বাছাইপ্রক্রিয়া

যোগ্য যে কেউ এডিবি ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট সিস্টেমে (এসিইএস) গিয়ে আবেদন করতে পারবেন। সেখানে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। প্রার্থীরা যে কেউ নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টের বিষয় বেছে নিতে পারবেন। এসিইএসে আবেদন করার সময় নিজেদের বায়োডাটা তৈরি করতে হবে। এর সঙ্গে প্রশ্নের উত্তরও লিখতে হবে। আর সিভি, প্রশ্নের উত্তরগুলোসহ সব ডকুমেন্ট আপলোড করে দিলেই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। 

*সময়ের মধ্যেই আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গৃহীত হবে না। যান্ত্রিক জটিলতার কারণে শেষ তারিখের আগেই আবেদন করার জন্য প্রার্থীদের উৎসাহিত করে এডিবি।

*আবেদনের পুরো প্রক্রিয়া শিক্ষার্থী অনুসরণ করছেন কি না, অ্যাকাডেমিক ক্যারিয়ার, কাজের অভিজ্ঞতা, উন্নয়নকাজে আগ্রহ, শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াসহ কয়েকটি বিষয় ইন্টার্নশিপের জন্য মূল্যায়ন করে এডিবি। 

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করুন ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে, থাকছে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ মার্চ ২০২৬।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬