স্কলারশিপ নিয়ে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন আয়ারল্যান্ডের ডাবলিন ইউনিভার্সিটিতে

০৮ মার্চ ২০২৬, ০৬:২৫ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৪ PM
আয়ারল্যান্ডে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে আবেদন করুন দ্রুতই

আয়ারল্যান্ডে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ ডাবলিন। ‘ইউসিডি গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত ইউনিভার্সিটি কলেজ ডাবলিন দেশটির অন্যতম বৃহত্তম এবং মর্যাদাপূর্ণ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বৈশ্বিক উচ্চশিক্ষার মানচিত্রে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ইউসিডি তার সমৃদ্ধ ক্যাম্পাস, অত্যাধুনিক গবেষণাগার এবং বিশ্বমানের অনুষদগুলোর জন্য সুপরিচিত।

সুযোগ-সুবিধা

মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কোর্সের ধরন ও যোগ্যতার ওপর ভিত্তি করে শতভাগ অথবা অর্ধেক টিউশন ফি মওকুফ করা হয়। 

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*আয়ারল্যান্ডে পূর্ণকালীন স্নাতক/স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ার আগ্রহ থাকতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। সাধারণত আইইএলটিএসে গড়ে ৬.৫ স্কোর থাকতে হবে;

*সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং নেতৃত্বের গুণাবলি থাকা গুরুত্বপূর্ণ;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

প্রয়োজনীয় নথিপত্র

*সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া অফার লেটার;

*পাসপোর্ট সাইজের স্ক্যান করা ছবি;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট;

*২০০ শব্দের লিখিত স্টেটমেন্ট (PDF ফরম্যাটে) আপলোড করতে হবে);

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৬।

নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃৎ অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9