উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

১৮ জানুয়ারি ২০২৬, ০৭:০০ PM
আয়ারল্যান্ড সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

আয়ারল্যান্ড সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

ইউরোপের অন্যতম ধনী দেশ আয়ারল্যান্ড, যা বর্তমানে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা, তুলনামূলক কম খরচ, এবং সংস্কৃতি ও উদ্ভাবনের সমৃদ্ধ পরিবেশ শিক্ষার্থীদের জন্য এই দেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। 

আয়ারল্যান্ড সরকার বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে। ‘আয়ারল্যান্ড গভমেন্ট স্কলারশিপের-এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা  দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের সুযোগ পাবেন। বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীদের মতো বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১২ মার্চ ২০২৬।

আয়ারল্যান্ডের অফিসিয়াল নাম “রিপাবলিক অফ আয়ারল্যান্ড”, এবং এখানে দুটি প্রধান ভাষা ব্যবহার হয়: আইরিশ এবং ইংরেজি। আয়ারল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হলো ডাবলিন, যা ঐতিহ্য, সংস্কৃতি, এবং আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ। এই দেশে ইউরো (€) মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়। দেশটির সমৃদ্ধশালী ইতিহাস এবং বৈচিত্র্যময় সংস্কৃতির পাশাপাশি উচ্চমানের শিক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করছে।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;

*বছরে ১০ হাজার ইউরো প্রদান করা হবে;

*১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে;

*গবেষণা ব্যয়সহ নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

যোগ্যতার মানদণ্ড

আয়ারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে,

*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

*পিএইচডির জন্য স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে;

*উচ্চতর যোগাযোগদক্ষতা থাকতে হবে;

*সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে হবে;

*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। বিশ্ববিদ্যালয়ভেদে আলাদা মানদণ্ড রয়েছে;

*বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনা করুন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় নথি

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*রিকমেন্ডেশন লেটার।

*মোটিভেশন লেটার;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ মার্চ ২০২৬।

আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের শিশু-কিশোরদের ২৭টি গোল্ড…
  • ০৯ জুলাই ২০২৬
সাপের কামড়ে আহত চবি শিক্ষার্থী, জলাবদ্ধতায় স্বাস্থ্য কমপ্লে…
  • ০৯ জুলাই ২০২৬
ছোট ভাইকে বাঁচাতে পানিতে নেমে ডুবে গেল সাড়ে ৩ বছর বয়সি বড় ব…
  • ০৯ জুলাই ২০২৬
লুটপাটের মামলায় আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
  • ০৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-মিশর ম্যাচকে কেন্দ্র করে বিরোধ, আহত ব্রাজিল সমর…
  • ০৮ জুলাই ২০২৬
সংসদের সরকারি হিসাব কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence