জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

০২ মার্চ ২০২৬, ০৫:৩৪ PM
এনসিপি’র সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি'র তরফে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে

এনসিপি’র সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি'র তরফে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে © টিডিসি ফটো

জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগিরক পার্টি (এনসিপি)। দলটির নবগঠিত 'সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি'র তরফে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আজ সোমবার (২ মার্চ) সন্ধ্যা ৭ টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

দলের মিডিয়া উপ-কমিটির সেক্রেটারি ইয়াসির আরাফাত গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

এতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত 'সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি'র তরফে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে উপস্থিত থাকবেন দলের মুখপাত্র জনাব  আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান ও দলের যুগ্ম আহ্বায়ক জনাব সারোয়ার তুষারসহ উক্ত কমিটির সদস্যবৃন্দ। 

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬