সংসদকে অবিলম্বে সংস্কার পরিষদ ঘোষণা করতে হবে: নাহিদ

০২ মার্চ ২০২৬, ০৩:২৯ PM
এনসিপি আহ্বায়ক  নাহিদ ইসলাম

এনসিপি আহ্বায়ক  নাহিদ ইসলাম © টিডিসি

জাতীয় নাগরিক  পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ সংসদে অনুমোদন করতে হবে। সংসদকে অবিলম্বে সংস্কার পরিষদ ঘোষণা করতে হবে। রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে। রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব শক্তির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে।  এনসিপিকে সংসদের বাইরে রাজপথে থাকতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার সবার আগে নিশ্চিত করতে হবে। তারপর অন্য বিচার।

মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, যে সংস্কার ও নতুন বাংলাদেশের জন্য এত প্রাণ হারানো হয়েছে, কিন্তু নতুন সরকার শপথ নিয়েই আশাহত করেছে। যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের সকল অপকর্ম ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল, সেই রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে সংসদ শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না।

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনাদের প্রতি আহ্বান আপনারা ২০০১ থেকে ২০০৬ সালে যে ভুল করেছিলেন, সেটা এবার করবেন না। দুর্নীতিতে ডুবে যাবেন না। শুনছি রাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানগুলো বাজারের মতো শত শত কোটি টাকায় বিক্রি করছেন। অর্থনীতির কঠিন সময়ে বাংলাদেশ ব্যাংকে একজন ব্যবসায়ীকে বসানো হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তা থাকায় সেমিনার বন্ধ করল…
  • ৩০ আগস্ট ২০২৬
‘ইন্টেরিম ১ দিন বা ৭ দিনে পেরেছে, আমাদের ৬ মাস অলরেডি চলে গ…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ৩০ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও-১সহ ১১ সংসদীয় আসনের সীমানা পুনঃর্নির্ধারণ করল ইসি
  • ৩০ আগস্ট ২০২৬
অনিবন্ধিত ৩৩ হাজার ৬১৪ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬
মেসির জাদুতে মুগ্ধ মায়ামি কোচ
  • ৩০ আগস্ট ২০২৬