দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শেরপুরে এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

০২ মার্চ ২০২৬, ১২:৩৯ PM
তান্না ইসলাম

তান্না ইসলাম © সংগৃহীত

গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শেরপুর জেলা আহ্বায়ক কমিটির ১ নম্বর সাংগঠনিক সম্পাদক তান্না ইসলামকে সংগঠনের সব কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ১ মার্চ (রবিবার) জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।স্মারক নং এনসিপি/বিবৃতি/২০২৫-২৬/৭৮ অনুযায়ী প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে তান্না ইসলামকে দলীয় সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এদিকে শেরপুর জেলা নাগরিক পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়াও বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকর্মীদের অবগত করেন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬