ফেলোশিপ নিয়ে জাপানে গবেষণার সুযোগ, করুন আবেদন

০১ মার্চ ২০২৬, ০৪:০৭ PM
ফেলোশিপে পিএইচডি গবেষণার সুযোগ জাপানে

ফেলোশিপে পিএইচডি গবেষণার সুযোগ জাপানে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তিন থেকে ছয় মাস মেয়াদি ফুল ফ্রি এক্সচেঞ্জ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে জাপানের মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (এমআইএফ)। বাংলাদেশসহ অন্যান্য দেশের পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ জুন ২০২৬। 

এই এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও মেডিসিন বিষয়ে গবেষণায় অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলাদেশসহ বিশ্বের নানা দেশ থেকে ১৫ জনকে এই ফুল ফ্রি ফেলোশিপ দেওয়া হবে। আবেদনকারীরা এই ফেলোশিপের আওতায় গবেষণার জন্য জাপানের বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটশন বা এ ধরনের বেসরকারি কোনো প্রতিষ্ঠান বাছাই করে নিতে পারবেন। শিক্ষার্থীদের সব খরচ মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বহন করবে।

সুযোগ-সুবিধা

*মাসিক ভাতা হিসেবে ২ লাখ ২০ হাজার ইয়েন (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৭২ হাজার ৩৯৭ টাকা) দেওয়া হবে;

*আনুষঙ্গিক খরচ হিসেবে ১ লাখ ২০ হাজার ইয়েন (বাংলাদেশি মুদ্রায় ৯৪ হাজার ৩৪ টাকা)  দেওয়া হবে;

*জাপানে আসা-যাওয়ার বিমান খরচ;

*শিক্ষা সফরের খরচ প্রদান করা হবে;

*চিকিৎসা ভাতাসহ স্বাস্থ্যবিমা দেওয়া হবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে;

*বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে;

*জাপানি নাগরিক আবেদন করতে পারবেন না;

*জাপানের হোস্ট ইনস্টিটিউট থেকে অবশ্যই আমন্ত্রণপত্র পেতে হবে;

*ইংরেজি বা জাপানি ভাষায় সাবলীল হতে হবে;

*আবেদনকারীকে দর্শনীয় স্থান ভ্রমণ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আগে জাপানে থাকার অভিজ্ঞতা থাকা যাবে না;

*নিজ দেশে অবশ্যই আবেদনকারীকে কোনো একটি পেশায় যুক্ত থাকতে হবে। ফেলোশিপের মেয়াদ শেষে নিজ দেশে ফিরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র

*নির্ধারিত আবেদন ফরম;

*গবেষণা পরিকল্পনাপত্র;

*কোনো একটি পাবলিকেশনের কপি;

*জীবনবৃত্তান্ত সিভি;

*রেকমেন্ডেশন লেটার;

*শিক্ষাগত যোগ্যতার সব সনদ;

*জাপানের হোস্ট ইনস্টিটিউটশন থেকে পাওয়া আমন্ত্রণপত্র;

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর ইংরেজিতে টাইপ করে পূরণ করতে হবে। নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে ,আবেদন সিভি, প্রয়োজনীয় কাজগপত্রসহ মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। । ই-মেইলের সাইজ ১০ মেগাবাইটের বেশি হওয়া যাবে না। 

ফেলোশিপসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৬।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9