ঢাবি ভিসির পদে থাকা নিয়ে ধোঁয়াশা, দ্য ডেইলি ক্যাম্পাসকে পরিষ্কার করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

০২ মার্চ ২০২৬, ০৫:১৩ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © ফাইল ছবি

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পদত্যাগ করেছেন। সেই পদত্যাগপত্র শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে। এখন টেম্পোরারি (সাময়িক) দায়িত্বে নেক্সট ইন কমান্ড (ভিসির পরবর্তী যিনি আছেন) চলে যাবেন।’

সোমবার (০২ মার্চ) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা বলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

ঢাবি উপাচার্য আরও কিছুদিন পদে থাকতে পারবেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কোনো তথ্য দিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘না, আমি এমন কিছু বলিনি। আমি বলেছি, ‘স্পেসিফিক (নির্দিষ্ট) ডেট (তারিখ) উল্লেখ করে আবেদন আমাদের কাছে জমা আছে। টেম্পোরারি দায়িত্বে নেক্সট ইন কমান্ড চলে যাবেন। এরপর গ্লোবালি (বৈশ্বিক) বেস্ট (সেরা) প্রসেস ফলো করে পরবর্তীতে পারমানেন্ট (স্থায়ী) ভিসি নিয়োগ দেওয়া হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হতে পারে। এই কমিটির প্রধান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষামন্ত্রী ড.  আ ন ম এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ওই মাসের ২৬ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তবে সেসময় তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করেছিলেন।

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
লেজেন্ডস লিগের দল ঘোষণা বাংলাদেশের, দলের আছেন যারা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর বোর্ডে বিশেষ কোটায় ৫ ধরনের শিক্ষার্থীর ম্যানুয়ালি একাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9