কিং আবদুল্লাহ ইউনিভার্সিটিতে পড়ুন ফুল-ফান্ডেড স্কলারশিপে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

০১ মার্চ ২০২৬, ০২:৩০ PM
কিং আবদুল্লাহ ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

কিং আবদুল্লাহ ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সৌদির কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিশ্বের সব আন্তর্জাতিক শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১১ এপ্রিল ২০২৬।

সৌদি আরবের অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সংক্ষেপে একে কাউস্ট বলে। এটি গবেষণাধর্মী বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০০৯ সালে সৌদি আরবসহ বিশ্ববাসীর জন্য বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার, অর্থনৈতিক উন্নতি ও সামাজিক অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে কাউস্ট প্রতিষ্ঠিত হয়।

কাউস্টের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-সউদ বলেছিলেন, ‘কাউস্ট হবে সৌদি আরব ও বিশ্বমানবতার ভবিষ্যতের শান্তি, আশা ও পুনর্গঠনের দিশারী।’

কাউস্টের গবেষণা ও অবকাঠামো উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি ২০ বিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের একটি নামকরা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি বন্ড হিসেবে বিনিয়োগ করেছিলেন। এখান থেকে কাউস্ট প্রতিবছর এক বিলিয়ন মার্কিন ডলার মুনাফা গ্রহণ করে। এই মুনাফা দিয়েই বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ব্যয় মেটানো হয়। বিনিয়োগের দিক দিয়ে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কাউস্ট ষষ্ঠ।

সুযোগ-সুবিধা

*কাউস্ট স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্কলারশিপটি ফুল ফান্ডেড বা সম্পূর্ণ অর্থায়িত; 

*আবেদনে কোনো ধরনের ফি নেই;

*নির্বাচিত শিক্ষার্থী বিনা মূল্যে আবাসনসুবিধা পাবেন;

*যোগ্যতার ওপর নির্ভর করে বার্ষিক লিভিং স্টাইপেন্ড ২০-৩০ হাজার ডলার ভাতা প্রদান করবে;

*চিকিৎসা ভাতার ব্যবস্থাও আছে;

*বিমানে আসা-যাওয়ার খরচ দেবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আজারবাইজান, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা

*স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে প্রার্থীদের;

*নীতিমালা অনুযায়ী মেডিকেল রিপোর্ট জমা দিতে হতে পারে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় কাগজপত্র

*সর্বশেষ ডিগ্রির প্রতিলিপি;

*স্টেটমেন্ট অব পারপাস (এসওপি);

*জীবনবৃত্তান্ত (সিভি);

*পাসপোর্ট;

*ইংরেজি ভাষায় তিনটি সুপারিশপত্র;

*ভাষাগত যোগ্যতায় টোয়েফল স্কোর কমপক্ষে ৭৯ অথবা আইইএলটিএসে ৬ দশমিক ৫ স্কোর থাকতে হবে;

*যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ডিগ্রি থাকলে ভাষাদক্ষতা সনদের প্রয়োজন নেই;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনপদ্ধতি

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ এপ্রিল ২০২৬।

উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9