স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করুন ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে, আবেদন শেষ ২০ মার্চ

০৭ মার্চ ২০২৬, ০৪:০৫ PM
ইতালিতে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে

ইতালিতে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়। স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ আন্তর্জাতিক সব শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ মার্চ ২০২৬।

ইউনিভার্সিটি অব জেনোয়া ইতালির অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়, যা ১৪৮১ সালে প্রতিষ্ঠিত। উত্তর ইতালির বন্দরনগরী জেনোয়ায় অবস্থিত এই প্রতিষ্ঠান গবেষণা, অ্যাকাডেমিক উৎকর্ষ, আধুনিক ল্যাব ও আন্তর্জাতিক পরিবেশের জন্য পরিচিত। শিল্প খাতের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ থাকায় এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার একটি আদর্শ প্রতিষ্ঠান।

সুযোগ-সুবিধা

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করা হবে;

*মাসিক ভাতা প্রদান করবে;

*বিনা খরচে বা স্বল্পমূল্যে আবাসন সুবিধা প্রদান করবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ লুক্সেমবার্গে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

অধ্যয়নের ক্ষেত্র

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ, চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্য অনুষদ, ব্যবসা, অর্থনীতি ও ব্যবস্থাপনা, সামাজিক বিজ্ঞান ও মানববিদ্যা এবং স্থাপত্য ও নকশা অনুষদ। প্রতিটি অনুষদের অধীনে রয়েছে কমপক্ষে ৭-৮টি বিভাগ। বিশ্ববিদ্যালয়ে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এ ছাড়া ব্যবসা শিক্ষার অধীনে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিকস, ফাইন্যান্স ও ম্যানেজমেন্ট আর সামাজিক বিজ্ঞান ও মানববিদ্যার অধীনে আইন, রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলোতে পড়ার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*আবেদনকারীকে অবশ্যই তাঁর নির্বাচিত কোর্সের নির্ধারিত একাডেমিক যোগ্যতা পূরণ করতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে;

*বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে কানাডা সরকার, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় কাগজপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি।;

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*ইংরেজী ভাষাদক্ষতা পরীক্ষার  সনদ;

*মোটিভেশন লেটার;

*ব্যক্তিগত বিবৃতি (পার্সোনাল স্টেটমেন্ট);

*দুটি রিকমেন্ডেশন লেটার;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন রোমানিয়ার ট্রান্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে, দেবে মাসিক উপবৃত্তি

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ মার্চ ২০২৬।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬