স্কলারশিপ নিয়ে পড়ুন রোমানিয়ার ট্রান্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে, দেবে মাসিক উপবৃত্তি

০৫ মার্চ ২০২৬, ০৪:৫১ PM , আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৫ PM
রোমানিয়ায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

রোমানিয়ায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে রোমানিয়ার ট্রান্সিলভানিয়া ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ এপ্রিল ২০২৬।

রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত একটি দেশ। দেশটির উল্লেখযোগ্য নগরীর মধ্যে রয়েছে ব্রাসোভ, ইয়াশ, তিমিশোআরা, ক্লুজ নাপোকা, কন্সটান্টা প্রভৃতি। রোমানিয়া বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশগুলোর মধ্যে একটি। এর মূলে দেশটির শিক্ষাব্যবস্থা। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানান ধরনের স্কলারশিপ প্রদান করে থাকে। তেমনই একটি স্কলারশিপ হচ্ছে এই রোমানিয়ার ট্রান্সিলভানিয়া ইউনিভার্সিটির ‘ট্রান্সিলভানিয়া অ্যাকাডেমিকা স্কলারশিপ।’

শিক্ষার্থীরা আমেরিকান স্টাডিজ, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, ডিজিটাল মিডিয়া, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট ডিজাইন ইঞ্জিনিয়ারিং ও সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবেন। স্নাতকের মেয়াদ ৪ বছর, স্নাতকোত্তর ২ এবং পিএইচডির ৩ বছর।

ট্রানসিলভানিয়া ইউনিভার্সিটি রোমানিয়ার ব্রাসভের একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। ব্রাসভের উচ্চশিক্ষার ভিত্তি স্থাপিত হয়েছিল ১৯৪৮ সালে, যখন সিলভিকালচার ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৪৯ সালে, মেকানিক্স ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫৩ সালে, সিলভিকালচার ইনস্টিটিউট ফরেস্ট্রি ইনস্টিটিউটে পরিণত হয়।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;

*শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি হিসেবে ৮০০ রোমানিয়ান লিউ প্রদান করা হবে;

*ডরমিটরিতে বিনামূল্যে থাকার ব্যবস্থা;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

*পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে;

*ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে;

*বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্তাবলি পূরণ করতে হবে;

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক পেপারস;

*তিনটি রেফারেন্স লেটার;

*মোটিভেশন লেটার;

*রিসার্চ প্রপোজাল (পিএইচডি);

*অন্যান্য পেপারস (যদি থাকে);

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনপদ্ধতি

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ এপ্রিল ২০২৬।

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬