২৬ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

২৮ মে ২০২৫, ০৪:৩৭ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৬ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আগামী ১ থেকে ২৬ জুন পর্যন্ত এ ছুটি নির্ধারণ করা হয়েছে। এ সময়ে বন্ধ থাকবে ক্লাস।

আজ বুধবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কে মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ছুটির পর কর্মদিবসে প্রতিটি বিভাগ ও দপ্তরে সংশ্লিষ্টদের উপস্থিতি বা অনুপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।’

এতে জানো হয়, এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম পুরো সময় বন্ধ থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের অফিস ১ থেকে ১৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ ছুটি শেষে ২০ জুন থেকে অফিশিয়াল কার্যক্রম আবার চালু হবে।

আরও পড়ুন: শিক্ষকদের মে মাসের বেতন-ভাতা কবে, জানাল মাউশি

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এমতাবস্থায় ছুটি চলাকালে জোরদার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাও। ক্যাম্পাসে যথারীতি দায়িত্ব পালন করবেন জরুরি সার্ভিসের আওতায় থাকা কর্মীরা। এ ছাড়া বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত নিরাপত্তাপ্রহরীদের সহকারী রেজিস্ট্রারের (সিকিউরিটি) অধীনে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, মোট ২৬ দিনের এই ছুটি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী পূর্বনির্ধারিত। প্রতিবারের মতো এবারও ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে জুন মাসে একটি দীর্ঘ অবকাশ ঘোষণা করা হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬