জনসম্মুখে অশালীন আচরণ, প্রবীণ ব্যক্তিকে আঘাত—সেই মডেল মনিকাকে উকিল নোটিশ

১২ মার্চ ২০২৬, ১০:৪৯ AM
মনিকা কবির

মনিকা কবির © টিডিসি সম্পাদিত

ঢাকার গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রাশিয়ান মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ পাঠান।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করা এবং জনসম্মুখে বিভিন্ন ধরনের অশালীন ও উসকানিমূলক আচরণ করা। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, তিনি রাস্তায় জনসমক্ষে পোশাক পরিবর্তন করছেন, মেট্রোরেলের সাধারণ যাত্রীদের কোলে শুয়ে অশ্লীল পোশাক পরে ভিডিও ধারণের মাধ্যমে জনশৃঙ্খলা ভঙ্গ করছেন।

নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মনিকার বাংলাদেশে অবস্থানের বৈধতা সম্পর্কেও নোটিশে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিশেষ করে তার ওয়ার্ক পারমিট এবং বৈধ ভিসা রয়েছে কি না তা যাচাই করতে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ-১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইনজীবী জান্নাতুল ফেরদৌস তার ফেসবুক পোস্টে বলেন, ওয়ার্ক পারমিট ছাড়া ব্র্যান্ড প্রোমোশন বা অন্যান্য পেশাগত কাজ সম্পূর্ণ অবৈধ। নাগরিক ও সামাজিক মূল্যবোধ রক্ষার স্বার্থে এবং আইনের শাসন বজায় রাখার উদ্দেশ্যে তিনি আনুষ্ঠানিকভাবে নোটিশ প্রদান করেছেন। নোটিশের পরও যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিকা কবির ব্যাপক আলোচনায় আসেন। ঘটনাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনা ও আলোচনা শুরু হয়।

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬