প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের নতুন আবেদন শুরু হতে পারে ১৫ মার্চ

১২ মার্চ ২০২৬, ১০:২৫ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগে শিক্ষাকতার অভিজ্ঞতা ১৮ বছর করে নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে আগের আবেদন বাতিল করে নতুন করে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিতে যাচ্ছে পরীক্ষা আয়োজক কমিটি। আগামী ১৫ মার্চ থেকে নতুন করে আবেদনগ্রহণ শুরু হতে পারে বলে জানা গেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, নতুন নীতিমালায় শিক্ষকতার অভিজ্ঞতা বড় পরিবর্তন করায় স্বয়ংক্রীয়ভাবে আগের আবেদন বাতিল হয়ে যাবে। আবেদন বাতিল হলে নতুন করে আবেদন নিতে হবে। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

সূত্রের তথ্য বলছে, প্রতিষ্ঠান প্রধান নিয়োগের নতুন আবেদন গ্রহণ আগামী ১৫ মার্চ থেকে শুরুর পরিকল্পনা করা হয়েছে। আবেদনগ্রহণ চলবে ২৫ মার্চ পর্যন্ত। আজ বৃহস্পতিবার পরীক্ষা আয়োজক কমিটির অনুষ্ঠেয় সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদনগ্রহণ চলতে পারে। পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বাতিল হওয়া ৮৬ হাজারের বেশি শিক্ষকের আবেদন ফির ৩৫০ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে এনটিআরসিএ। কোন প্রক্রিয়ায় অর্থ ফেরত দেওয়া হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মোবাইল ব্যাংকিং অপারেটর বিকাশের মাধ্যমে এ অর্থ ফেরত দেওয়া হতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিষয়টি নিয়ে আজ (বৃহস্পতিবার) আমরা আলোচনা করব। আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যেহেতু অভিজ্ঞতা পরিবর্তন হয়েছে, সেহেতু আবেদন বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। আবেদন বাতিল হলে ফি ফেরত দিতে হবে।’

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬