জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ

১১ মার্চ ২০২৬, ০৩:৩৮ PM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৩:৪১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেল ৪টায় অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়। তবে দুপুর থেকেই বিশ্ববিদ্যালয়ের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ পরীক্ষায় সারা দেশের ৩৪৫টি কেন্দ্রে ৮৭৯টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ মোট ৩ লাখ ৯৭ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে গড় পাশের হার ৯৩ দশমিক ২৩ শতাংশ।

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd⁠ অথবা result.nu.ac.bd এ প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবে।

আরও পড়ুন: প্রাথমিক প্রতিমন্ত্রীর ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন বা সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে স্বাস্থ্য…
  • ১০ নভেম্বর ২০২৬
পাসপোর্টের আবেদন করলেই নতুন নতুন সমস্যা, নেপথ্যে যা বললেন প…
  • ১০ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950